Tuesday, January 31, 2012

যীশু ও ইসা কি একি ব্যাক্তি? (৩)

এবারে দেখা যাক নিউ টেস্টামেন্টে যীশু সম্পর্কে কি বলা হয়েছে-
নিউ টেস্টামেন্ট মূলত ২১ টা চিঠি ও ৪ টি গসপেলের সঙ্কলন। এর মধ্যে ১৩ টা চিঠি পলের লেখা। বাকি চিঠিগুলো পল ও অন্যান্যদের লেখার মিশ্রন। ৪ টি গসপেলের দুইটি ম্যাথিউ এবং জনের লেখা। বাকি দুইটি পলের সহকারী মার্ক এবং লুকের লেখা। নিউ টেস্টামেন্ট মূলত পলের প্রচারিত ডক্ট্রিনের ধারক ও বাহক। পল নুতন এই ধর্ম প্রচারের আগে ৩ বছর বর্তমানের সৌদিআরবে/হেজাজে অজ্ঞাতবাসে ছিলেন এবং ওখান থেকে চামড়ার উপরে লেখা কিছু প্রাচীন লিপি নিয়ে আসেন। এগুলো আমরা জানি পলের চিঠি থেকে। ধারনা করা হয়ে থাকে এই প্রাচীন লিপিগুলো কোরানে বর্ণীত ঈসা ইবনে মরিয়মের বাণী বা অরিজিনাল গসপেলের অংশ বিশেষ।  মরিয়ম কোরানের ও বাইবেলের বর্ণনা অনুযায়ী মুসাও হারুনের সমসাময়িক ছিলেন , কারন মরিয়ম ছিলেন হারুনের বোন। তাহলে দেখা যাচ্ছে যীশুর অন্তত ৭০০ বছর আগে ঈসা ইবনে মরিয়মের জন্ম এবং তাদের জন্মস্থান ও ভিন্ন। যীশুর সাথে ঈসা ইবনে মরিয়মের যে মিল দেখা যায় তার মূলেই হলো পল কর্তৃক যীশুর অনুসারীদেরকে বিভ্রান্ত করে তাদের স্বাধীনতার আন্দোলন কে দমানোর জন্য ঈসা ইবনে মরিয়মের বাণীকে যীশুর উপরে আরোপন করে তাকে ইস্রাইল নয় বরং সমগ্র বিশ্বের পরিত্রাতা হিসাবে চিত্রিত করা।
আসলে যীশু কোন নবি বা রসূল ছিলেন না। তিনি কোন ধর্ম প্রচার করতেও আসেন নি। তিনি এসেছিলেন ইস্রাইলকে স্বাধীন করতে। এর প্রমান নিউ টেস্টামেন্টেও পাওয়া যায়।
১)যীশু প্যালেস্টাইনের আদিবাসী ছিলেন না বা তার জন্ম ও প্যালেস্টাইনে হয় নি। এর প্রমান পাওয়া যায় মার্কের গসপেলে -  ক্রসে যখন যীশুকে পেরেক দিয়ে গেঁথে রাখা হয়েছিল , কষ্টের শেষ সীমায় পৌছে যীশুর কাতর বাণী ছিল, "ইলোই ইলোই , লামা সাবাখ-থানি?" এটা ছিল আরামিক ভাষায়। এর অর্থ " আমার প্রভু আমার প্রভু , কেন আমাকে পরিত্যাগ করলে?" সমবেত জনতা তার মাতৃভাষা (কষ্টের সময় সাধারনত মানুষ তার মাতৃভাষায় বিলাপ করে) না বুঝে বলতে থাকে দেখ দেখ , সে ইলিয়াসকে ডাকতেছে।
ম্যাথিউর গসপেলেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়।
২) যীশু যে ধর্ম প্রচার করতে আসেন নি তা বোঝা যায় ম্যাথিউর গসপেল থেকে -  পুরা ৩ নং অধ্যায় জনকে (ইয়াহিয়া) নিয়ে লেখা। জন মানুষকে বাপ্টাইজ করত। যীশু ও জনের কাছে এসেছিলেন বাপ্টাইজ হতে। এখন প্রশ্ন জাগে পানি দিয়ে বাপ্টাইজ করা খৃষ্টান ধর্মের নাকি ইহুদী ধর্মের রিচুয়াল? যীশু কখনো কাউকে বাপ্টাইজ করেন নি , অন্তত নিউ টেস্টামেন্টের কোথাও তেমন প্রমাণ নেই বরং তিনি নিজেই জনের কাছে বাপ্টাইজ হয়েছিলেন। খৃষ্টান ধর্মে বাপ্টাইজ করার রীতি চালু করেন পল।
৩) 4:12    Now when it came to his ears that John had been put in prison, he went away to Galilee;  জনকে রোমান গভর্নরের বিরুদ্ধে বিদ্রোহ করার কারনে গ্রেফতার করা হয়েছিল। যীশু যদি গভর্ণরের বিরুদ্ধে ষড়যন্ত্র না করবেন বা  বিদ্রোহ না করবেন , তাহলে তিনি জনের গ্রেফতারের খবর শুনে গালিলিতে পালিয়ে গেলেন কেন?
৪) গ্যালিলিতে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দলে ভেড়ান সিমিয়নের দুই ছেলে পিটার ও এন্ড্রুকে , যারা সমুদ্রে মাছ ধরতেন। তিনি তাদের বলেন - 4:19    And he said to them, Come after me, and I will make you fishers of men.
মাছের বদলে মানুষ শিকারী বানাতে চান তাদের। এর অর্থ - রোমান সৈন্য শিকার করা।
৫) “Do not think that I have come to abolish the law or the prophets. I have come not to abolish but to fulfill”.  যীশু পুরাতন ধর্ম বিনাশ করতে আসেন নি বা নুতন ধর্ম প্রচার করতেও আসেন নি , বরং পুরাতন টেস্টামেন্টে বর্ণীত ইহুদীদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভবিষ্যতবাণী পুরন করতে (fulfill) এসেছিলেন।
৬) “Do not think that I have come to bring peace upon the earth. I have come to bring not peace but the sword. For I have come to set a man 'against his father, a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law; and one's enemies will be those of his household”.   [Matthew – 10: 34-36]. যীশু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে আসেন নি , বরং তরবারী দ্বারা তার সম্রাজ্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন।

Sunday, January 15, 2012

যীশু ও ইসা কি একি ব্যাক্তি? (২)

যীশু - ছুতারপুত্র
(তিনি এসেছিলেন ক্ষমতা দখলের জন্য , হয়ে গেলেন ঈশ্বরপুত্র)
১) ইসা (ইসাউ) এবং যীশু দুটি সম্পুর্ণ ভিন্ন নাম:
যীশু সম্পর্কে বলার আগে , যীশু (يسوع) ও ইসার (عيسى) মধ্যকার নাম বিভ্রাট দুর করা দরকার। মুসলমানরা যেমনটি ভাবে - যীশু ও ইসা একই নাম , একটি হিব্রুতে , অন্যটি আরবিতে - তা ঠিক  নয়। এটা ভুল বা মিথ্যা বিশ্বাস।
 দুটোই অতি পরিচিত হিব্রু নাম। ওল্ড টেষ্টামেন্টে দুটি ভিন্ন মানুষের নাম হিসাবে ব্যাবহার হয়েছে। যেমন- ইব্রাহিম পুত্র ইসহাকের প্রথম দুটি ছেলে ছিল যমজ। একজনের নাম ছিল ইসা(ইসাউ) , অন্যজন ইয়াকুব।
ওল্ড টেস্টামেন্ট থেকে-
“And the first one came out red all over, like a hairy garment; and they called his name Esau…” [Genesis – 25:25]. "এবং যে প্রথমে ভূমিষ্ঠ হলো , সে রক্তবর্ণ , তার সর্বাঙ্গ ঘন লোমের পোষাকের মতো , এবং তার নাম রাখা হলো ইসাউ।
হিব্রু 'ইসাউ' (عيسو) হলো আরবিতে 'ইসা' (عيسى)। যে কোন আরবি ও হিব্রু জানা লোক এর সাক্ষ্য দিবে। আরবি বর্ণ (ى), যাকে বলা হয় 'আলিফ মাকসুরা' , হিব্রুতে উচ্চারিত হয় বর্ণ (و)এর মতো।
সত্যটা হলো -  যীশু (يسوع) ও ইসার (عيسى) মধ্যকার সম্পর্কটাকে তুলনা করা যায় , আরবি নাম কামাল (كمال) ও মালেক (مالك)এর মাঝে যে সম্পর্ক , তার সাথে। দুটি নামই আরবি একি তিন বর্ণ দিয়ে লেখা হলেও নাম দুটি ভিন্ন। যদি আমরা মালেকের শেষ বর্ণ 'কাফ'(ك)এর জায়গা পরিবর্তন করে শেষ বর্ণ থেকে প্রথম বর্ণ করে দেই , তাহলে আমরা পাই কামাল। ঠিক একি ভাবে যীশুর (يسوع)শেষ বর্ণ 'আইন' কে প্রথম বর্ণ করে দিলে , পাওয়া যায় ইসা (عيسى)।
তাহলে দেখা যাচ্ছে যীশু (يسوع) ও ইসা (عيسى) দুটি ভিন্ন নাম, কোন ভাবেই এ দুটিকে একজনের নাম বলা যায় না।
এখন দেখা যাক যীশু কে ছিলেন?
২) যীশুর খোঁজে
অপবাদ ও ষড়যন্ত্র তত্ব মুক্ত থাকার জন্য মধ্যপ্রাচ্যের বিখ্যাত খৃষ্টান চিন্তাবিদ , ইতিহাসবেত্তা ও প্রত্নতত্বের প্রফেসর ডঃ কামাল সালিবির (জন্ম ১৯২৯) বই “The Search for Jesus”, থেকে যীশুর পরিচয় জানব। উনি নিউ টেস্টামেন্ট থেকেই যীশুর পরিচয় বের করেছেন।
- নিউ টেস্টামেন্টের ৪ টি গসপেলের কোথাও এমন ইঙ্গিত করে না যে , যীশু ধার্মিক ব্যাক্তি ছিলেন বা তিনি কোন ধর্মীয় আইন প্রণেতা বা তিনি কখনো কোন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছেন। সত্যটা হলো - জন দি বাপ্টিস্ট সাক্ষ্য দেন যে যীশু কখনোই তার কোন অনুসারীকে পানি দিয়ে বাপ্টাইজ্ড করেন নি , যেমনটি তার অনুসারীরা তার মৃত্যুর পরে করেছেন।
[John – 4:2].(Though Jesus himself baptized not, but his disciples,)
এটা থেকে পরিস্কার বোঝা যায় যে যীশু নিজে ধর্ম প্রবর্তন করেন নি , বরং অনেক অনেক বছর পরে পলের নেতৃত্বে তার অনুসারীরা ধর্মের এই সকল রীতি নীতি চালু করেন।

- ডঃ সালিবি বলেছেন - ম্যাথিউর গসপেলে বলা হয়েছে যীশুর জন্ম বেথলেহেমে , যাতে ওল্ড টেস্টামেন্টে করা যীশুর ভবিষ্যতবাণীর সাথে মিলে যায়।Mic 5:2 But thou, Bethlehem Ephratah, though thou be little among the thousands of Judah, yet out of thee shall he come forth unto me that is to be ruler in Israel; whose goings forth have been from of old, from everlasting.
এখানেই পাওয়া যায় ম্যাথিউর সাথে জনের গসপেলের পরস্পর বিরোধীতা। জনের গসপেলে বলা হয়েছে ইহুদীরা যীশুকে মেসিয়াহ হিসাবে মেনে নেয় নি , কারন যীশুর জন্ম গ্যালিলিতে।
7:41    Others said, This is the Christ. But some said, Shall Christ come out of Galilee?
7:42    Hath not the scripture said, That Christ cometh of the seed of David, and out of the town of Bethlehem, where David was?
7:43    So there was a division among the people because of him.

- ৪টি গসপেলের প্রতিটিতে যীশুকে নাজারেথের বাসিন্দা বলে বলা হয়েছে। তবে ৩য় শতাব্দির পূর্বে নাজারেথ বলে কোন শহরের অস্তিত্বের কোনই প্রমাণ পাওয়া যায় না। নাজারেথ সম্পর্কে জানতে এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন -   http://www.jesusneverexisted.com/nazareth.html  
- নিউ টেস্টামেন্টের ৪ টি গসপেলের বাইরে আরো কয়েকটি গসপেলেলের সন্ধান পাওয়া গেছে , অনেকটা ভাগ্যক্রমে। এগুলো হলো থমাসের গসপেল , মেরির গসপেল এবং ফিলিপের গসপেল। এ গসপেলগুলোকে ৩য় শতাব্দিতে অনুষ্ঠিত নীসেন কাউন্সিলে নিষিদ্ধ করা হয় এবং এদের সকল কপি পুড়িয়ে ফেলা হয়। এগুলো ১৯৪৫ সালে মিশরে আবিষ্কৃত হয় এবং নাম দেয়া হয় নাগ হামাদি কোড Codex of Nag Hammadi (نجع حمادي)। হল্যান্ডের উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের ধর্মের প্রফেসর গিলেস কুইসপেল বলেছেন - এই গসপেলগুলোতে নিউটেস্টামেন্টের গসপেলগুলোর সাথে যেমন মিল আছে , তেমনি আবার এমন অনেক কিছুই আছে যা খৃষ্টানদের প্রচলিত ধর্মবিশ্বাসের পরিপন্থী।
 যেমন ফিলিপের গসপেলে বলা হয়েছে যোসেফ যীশুর সত্যিকারের পিতা (biological father)। যীশু যে মানুষই ছিলেন তা প্রকাশ করেছেন তার স্ত্রী মেরি ম্যাগডালেনের পরিচয় দিয়ে , যাকে যীশু খুব ভাল বাসতেন।
“There were three who always walked with the master (Jesus): His mother, her sister Mary, and his companion Mary Magdalene. His mother’s sister’s name was Mary, and the name of his companion was likewise Mary”. যীশুর সার্বক্ষনিক সহচর ছিল ৩ জন - এরা হলেন তার মা , খালা মেরি ও তার সঙ্গী মেরি ম্যাগডালেন।
একটা জিনিষ খেয়াল করুন - খালার নাম যদি মেরি হয় , তাহলে তার মার নাম মেরি না হওয়াটাই স্বাভাবিক। (দুই বোনের নাম তো আর এক হতে পারে না) এর অর্থ দাড়ায় গসপেলে বর্ণীত এই যীশু মেরি বা মরিয়ম পুত্র নন।
- কৌতুহলের বিষয় হলো ১৯৪৭ সালে পাওয়া ডেড সী স্ক্রল , যেখানে খৃঃপূঃ -১০০ থেকে +১০০ খৃঃ , এই সময়কালে ঘটিত ঘটনাবলীর বিস্তারিত বর্ণনা দেয়া আছে এবং এর লেখকগণ ও ছিলেন যীশুর সমসাময়িক ইহুদী গোষ্ঠির লোক। তাদের লেখায় যীশুর কোন উল্লেখ নেই বা ওল্ড টেস্টামেন্টের কপি থাকলে ও , নিউটেস্টামেন্টের কোন কপি নেই।
যীশুর সমসাময়িক বিখ্যাত ঐতিহাসিকগণ - গ্রিক প্লুটার্খ (+৪০ - +১২০), রোমান প্লিনাস থ্য এলডার (+২৩ - +৭৯ ইনি ৫ বছর প্যালেস্টাইনে বসবাস করেছেন), ট্যাসিটাস (+৫৪ - +১১৯), স্যুয়েটোনিয়াস (+৭৫ - ??) এদের কারো লেখায় যীশু বা তার প্রচলিত নুতন খৃষ্টান ধর্মের কোন উল্লেখ নেই , নাম গন্ধ ও নেই। এর অর্থ দাড়ায় খৃষ্টান ধর্মের সাথে যীশুর কোন সম্পর্ক নেই।
খৃষ্টান ধর্ম শুরু হয়েছিল যীশুর মৃত্যুর অনেক পরে , তার অনুসারীদের দমনের লক্ষ্যে তাদের মাঝে পল ও আনানিয়াস কর্তৃক বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে। যীশুর একমাত্র লক্ষ ছিল রাজনৈতিক , ইহুদীদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা , ধর্ম প্রচার নয়।
চলবে .....

Saturday, December 31, 2011

যীশু ও ইসা কি একি ব্যাক্তি? (১)

সকলকে ছালাম।

খৃষ্টান ধর্মের উৎপত্তি ও এর বিবর্তন এবং সেইসাথে কোরান ও নিউ টেস্টামেন্টের তুলনা নিয়ে সাম্প্রতিক পঠিত একট সুন্দর লেখা সকলের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্ট।  কোরানের মরিয়ম পুত্র ইসা ও নিউ টেস্টামেন্টের যীশু কি একি ব্যাক্তি? এর উত্তর খুজতে গেলে খৃষ্টান ও মুসলমান দাবীদার উভয় গোষ্ঠীর রোশানলে পড়া বিচিত্র নয়। কারন উভয়েই যীশু/ইসাকে নিয়ে বিভ্রান্ত।

খৃষ্টান ধর্মের প্রবর্তন -
(থিওরি)

ডেভিড (দাউদ নবী) যে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন , সেটাই ছিল ইস্রাইলীদের জন্য সত্যিকার অর্থে প্রথম স্বাধীন রাজ্য (Kingdom of Judah)। ডেভিডের পরে তার পু্ত্র সলোমন (সুলাইমান নবী) এই রাজ্যের রাজা হন এবং তারি আমলে এই রাজ্য শৌর্য্য বীর্য অর্থ সম্পদ ও আয়তনে প্রভূত বিস্তার লাভ করে। তবে সলোমনের মৃত্যুর পরে রাজ্যটি অন্তর্দ্বন্দ্ব বিভেদ ও যুদ্ধে জড়িয়ে পড়ে। পরিণতিতে খৃঃপূঃ -৫৮৬ সালে ব্যাবিলনের রাজা নেবুচাদনেজার রাজ্যটি দখল করেন এবং হাজার হাজার ইস্রাইলীকে যুদ্ধবন্দি হিসাবে ব্যাবিলনে নিয়ে যান।

সেই তখন থেকে , ১৯৪৮ সালে বর্তমানের প্যালেস্টাইনে স্বাধীন ইস্রাইল প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত , সুদীর্ঘ ২৫০০ বছর ইস্রাইলী ও অন্যান্য ইহুদীরা , অইহুদী (‘gentiles’) কর্তৃক শাসিত হয়ে আসছিল এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এই সময়ে তারা অব্যাহতভাবে স্বপ্ন দেখত নিজেদের মধ্য থেকে এক পরিত্রাতার (savior), যে কিনা তাদেরকে বিদেশি শাসন থেকে তাদের আবাসভূমিকে মুক্ত করে তাদের সকল গোত্রকে একত্রে বসবাসের সুযোগ করে দেবে। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী এই পরিত্রাতা 'মেসিয়াহ' “Messiah” , যিনি কিনা ডেভিডের বংশধর কেউ হবেন।

+২৮/+৩০ সালের দিকে ডেভিডের বংশদ্ভূত এক লোক , যার নাম ছিল যীশু (Jesus يسوع), তার মা , খালা মরিয়ম , ৪ ভাই ও কিছু অনুসারীকে নিয়ে প্যালেস্টাইনে আসেন এবং দাবী করেন যে, তিনিই মেসিয়াহ এবং তিনি এসেছেন রোমান শাসন থেকে প্যালেস্টাইনকে মুক্ত করে শুধুমাত্র ইস্রাইলী ও ইহুদীদের জন্য স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে ডেভিডের সময়কার পূর্ব গৌরব ফিরিয়ে আনতে। যীশু প্যালেস্টাইনকে বেছে নিয়েছিলেন , কারন সেই সময়ে পৃথিবীর অন্যান্য জায়গা থেকে সর্বাধিক ইস্রাইলী ইহুদীর বাস ছিল এই প্যালেস্টাইনে।

প্যালেস্টাইনে আসার পর থেকেই , তিনি শহরে শহরে যেয়ে অত্যাচারী রোমান শাসন থেকে তাদের মুক্ত স্বাধীন করার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে তার সাথে যোগ দেয়ার আহ্বান জানাতে লাগলেন। অনেক গরিব সাধারন মানুষ উন্নত জীবণের আকাংখায় তার আহ্বানে সাড়া দিয়ে তার সাথে যোগ দিল। তবে সচরাচর যা ঘটে থাকে , ইহুদী মোল্লা (Pharisees, Jewish priests of non-Israeli lineage) ও এলিট শ্রেণী তার বিরোধীতা করল। কারন রোমাণ সম্রাজ্যে তারা ছিল সুযোগ ও সুবিধা প্রাপ্ত গোষ্ঠী। এদেরি চক্রান্তে যীশু যে রাতে রোমাণ গভর্ণর হেরডকে হত্যার পরিকল্পনা করেন , সেই রাতে গ্রেফতার হন এবং রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে বিচারে তার মৃত্যুদন্ড দেয়া হয় ও ক্রুশবিদ্ধ করে তাকে মেরে ফেলা হয়।

যীশু নামের অখ্যাত অপরিচিত লোকটি ও তার রোমাণ শাসন মুক্ত করে ইহুদীদের হারানো গৌরব ফিরিয়ে আনার ব্যার্থ প্রচেষ্টা , একটি ক্ষুদ্র ঘটনা হিসাবে ইতিহাসের গহ্বরে হয়তো বা হারিয়েই যেত , যদি না তার ৪ ভাই ও কিছু অতি অনুগত অনুসারী গোপনে স্বাধীন ইস্রাইলী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে মানুষের মাঝে প্রচারের মাধ্যমে জীইয়ে না রাখত।

রোমাণ গভর্নর হেরড তার সকল শাসন ক্ষমতা যীশুর অনুসারীদের দমনে ব্যাবহার করেন ও তাদের ধরে ধরে জেলে পোরেন বা হত্যা করেন। অনেক বছর পরে 'সল' নামে রোমাণ বংশদ্ভূত এক ইহুদী মোল্লা যীশুর অনুসারীদের দমন , অত্যাচার ও নিধনে বিশেষ পরিচিতি লাভ করেন। তিনি যীশুর অনুসারীদের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ ঘোষণা করেন এবং শত শত অনুসারীকে হত্যা করেন। তার এই প্রচেষ্টা সত্বেও যীশুর অনুসারীদের সংখ্যা কমার বদলে বাড়তেই লাগল।

রোমাণ ম্যান্ডেট নিয়ে যীশু অনুসারীদের নির্মূল করার উদ্দেশ্যে দামেস্ক যান 'সল'। সেখানে তার সাথে সাক্ষাৎ হয় ইহুদী ধর্ম যাজক আনানিয়াসের। আনানিয়াসের বুদ্ধি ও পরামর্শে যীশু অনুসারীদের নির্মূল করার রণকৌশলে আমূল পরিবর্তন আনেন সল। শক্তি প্রয়োগ , হত্যা , জেল জুলুমের পরিবর্তে ভিন্ন পন্থায় ভিতর থেকে যীশু প্রবর্তিত স্বাধীন ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার চেতনার পরিবর্তন করে তাদের আন্দোলনকে দমানোর উদ্যোগ নেন।

তার নুতন কৌশলের অংশ হিসাবে , তিনি যীশুর অনুসারীদের মধ্যে এই ভ্রান্ত বিশ্বাস প্রচার শুরু করেন যে , যীশু কখনোই ইহুদীদের মুক্ত করে স্বাধীন ইস্রাইলী রাষ্ট্র করার জন্য আসেন নি , বরং সমগ্র মানব সম্প্রদায়কে মুক্ত করার জন্য এই ধরাধামে আগমন করেছিলেন এবং সকল মানুষের পাপমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এ পৃথিবীতে নয় , বরং তার রাজত্ব হবে মৃত্যু পরবর্তি জমানায়।

বছরের পর বছর যীশুর অনুসারীরা সলের এই ভ্রান্ত প্রচারনা সর্বশক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিল। কিন্তু কোন চেষ্টায় কাজে আসেনি , কারন সল এই সময় 'পল' নাম ধারন করেন ও তার সমর্থনে ছিল রোমাণ রাজশক্তি। ফলে পলের অনুসারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং যীশুর ভাই ও অনুসারীরা  স্বাধীনতা কামী রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেশ ও সমাজ থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যায়।

সুতরাং দেখা যাচ্ছে খৃষ্টান ধর্মের উৎপত্তিই হয়েছিল স্বাধীনতাকামী ইহুদীদের ইস্রাইলী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ও আন্দোলনকে বান্চাল করার মানসে পল ও আনানিয়াসের ষড়যন্ত্রের মাধ্যমে। এই নুতন ধর্ম ও হয়তো হারিয়েই যেত , যদি না রোমাণ প্যাগান রাজা  কনস্টান্টিন ৪০০ বছর পরে একে স্বীকৃতি দিয়ে সরকারী ধর্ম হিসাবে ঘোষণা দিতেন। ফলে খৃষ্টান ধর্ম নব জীবণ লাভ করে এবং এর অনুসারীর সংখ্যা সরকারি পৃষ্ঠপোষকতায় চক্রবৃদ্ধিহারে বাড়তে বাড়তে বর্তমান অবস্থায় পৌচেছে। প্যাগান কনস্টান্টিনের রাজত্বকালেই নিসেন কাউন্সিলে খৃষ্টান ধর্মের মূল মতবাদগুলো গৃহীত হয় এবং রাজা কনস্টান্টিনকে খুশি করার জন্য প্যাগানদের কিছু রীতি নীতি খৃষ্টান ধর্মে অনুপ্রবেশ করানো হয়। যেমন - রোববারে প্রার্থনা (প্যাগানদের রবি বা সূর্য দেবতার সম্মানে), খৃষ্টমাস , সান্টাক্লজ , ইস্টার ইত্যাদি।

পক্ষান্তরে বর্তমানের মুসলমান নামধারীরা বিশ্বাস করেন যে -
১) আদি খৃষ্টান ধর্ম আল্লাহ কর্তৃক প্রেরিত নবী মরিয়ম পুত্র ইসা কর্তৃক প্রচলিত ধর্ম যা পরবর্তিতে বিকৃত হয়েছে।
২) খৃষ্টানদের আদি ধর্ম গ্রন্থ ইন্জিল , যা পরবর্তিতে একাধিক ধর্মযাজক কর্তৃক বিকৃত হয়ে বর্তমানের নিউটেস্টামেন্টে পরিণত হয়েছে।
৩) যীশুই (يسوع) ইসা (عيسى) এবং নামের উচ্চারনের এই ভিন্নতার কারন হলো ইসা কে হিব্রুতে যীশু বলা হয়।

খৃষ্টান ও মুসলমানরা যে সকল বিষয়ে ঐক্যমত পোষন করেন -
১) যীশু/ইসার জন্ম কুমারী মাতার গর্ভে।
২) তিনি জীবিত অবস্থায় স্বর্গারোহন করেছেন , এখনো জীবিত আছেন এবং ভবিষ্যতে কোন এক সময় পুনর্বার এই ধরাধামে আসবেন আল্লাহর/গডের শাসন প্রতিষ্ঠায় , যদিও কোরানে বলা আছে তিনি আর সকল নবী রসূলের মতোই মৃত্যু বরণ করেছেন।

আসলেই যীশু ও কোরানে বর্ণীত মরিয়মপুত্র ইসা কি একি ব্যাক্তি , নাকি ভিন্ন দুই জন ব্যাক্তি , যাদের জন্মস্থান ও বিচরন কাল ভিন্ন ছিল? পরবর্তি পর্বগুলোতে কোরান নিউটেস্টামেন্ট ও ইতিহাস থেকে এর উত্তর খোজার চেষ্টা করব।

Sunday, October 23, 2011

হাদীস ও সুন্নাহ। (১১)

হাদীস কোরানের ব্যাখ্যা। আসলেই কি তাই?

সহীহ বুখারী সবচেয়ে নির্ভরযোগ্য হাদীসগ্রন্থ। দেখা যাক বুখরীর হাদীস থেকে আমরা কি ধরনের কোরানের ব্যখ্যা পাই। আমার এই বক্তব্যের রেফারেন্সের জন্য ডঃ মুহাম্মদ মুহসিন খানের লেখা (ইসলামিক ইউনিভার্সিটি , মদিনা মুনাওয়ারা) 'সহীহ আল-বুখারী' ৬ষ্ঠ খন্ড , প্রকাশক কিতাব ভবন নয়া দিল্লি , দেখতে পারেন।

যদিও কোরানে ১১৪ টা সূরা আছে , বুখারী কিন্তু সকল সূরার সকল আয়াতের ব্যখ্যা দেন নি। ২৮ টি সুরার ব্যাখ্যা সম্বলিত কোন হাদীস বুখারীতে নেই। সূরা বাক্কারাহতে ২৮৬ টি আয়াত আছে , বুখারীতে মাত্র ৫০ টির মতো আয়াতের ব্যাখ্যা সম্বলিত হাদীস পাবেন। এর অর্থ দাড়ায় ২০% আয়াতের ব্যাখ্যা আছে , বাকি ৮০% এর জন্য আপনাকে উলামাদের কল্পনাশক্তির উপরে নির্ভর করা লাগবে।

এখন দেখা যাক ব্যাখ্যার ধরন। সূরা আল-কাওসারে(১০৮) ৩টি আয়াত আছে। একটি মাত্র শব্দের ব্যাখ্যার মধ্য দিয়েই পুরা সুরার ব্যাখ্যা সম্পন্ন করাকেই যথেষ্ট মনে করা হয়েছে। বুখারী বলেছেন - 'কাওসার' জান্নাতের একটি নদী। বুখারী যে আরবি জানতেন না এটা মনে হয় তার একটা উদাহরন। কারন 'কাওসার' মানে পর্যাপ্ত পরিমানে ভালো কিছু। 'কাথির' মানে অনেক , পর্যাপ্ত।


সুরা হুদ(১১)

إِلَى اللّهِ مَرْجِعُكُمْ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 04

আল্লাহর সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।

أَلا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُواْ مِنْهُ أَلا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ 05

জেনে রাখ, নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শুন, তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তর সমূহে নিহিত রয়েছে।

وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ 06

আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।
এই আয়াতগুলোর মানে বোঝা কি কষ্টকর? সরল মানে দাড়ায় - আমরা সকলেই আল্লাহ্‌র কাছে ফিরে যাব। কোন কিছুই আল্লাহ্‌র কাছ থেকে লুকানো সম্ভব না। প্রতিটি জীবিত প্রাণী , ক্ষুদ্র ও বৃহৎ , সকলের রেকর্ড তার কাছে আছে।


বুখারীর হাদীস থেকে উপরোক্ত আয়াতগুলোর ব্যাখ্যা - ভলুম ৬ হাদীস নং ২০৩ - মুহাম্মদ বিন আব্বাদ বিন জাফর বর্ননা করেছেন - "তিনি ইবনে আব্বাসের এই আয়াতের ব্যখ্যায় বলতে শুনেছেন - কিছু লোক যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে খোলা জায়গায় বসত , তখন কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিত , যাতে আকাশ থেকে তাদেরকে দেখা না যায়। এই লোকদের উদ্দেশ্যেই ৫ নং আয়াত নাযিল হয়।" বুখারীর এই হাদীসের বর্ননার কারন এটাই বুঝানো যে , যেহেতু আল্লাহ সবকিছুই জানেন ও দেখেন , ফলে পেশাব পায়খানার সময় কাপড় দিয়ে ঢেকে রাখার কোন দরকার নেই । এই আয়াতের পরে যে সকল সাহাবা স্ত্রীদের সাথে সফর করতেন , তারা সংযম পরিত্যাগ করেন , কারন আল্লাহ যখন সব দেখতে পান , তখন আর সংযম করে ফায়দা কি। তাহলেই বুঝুন ব্যাখ্যার কি দশা!!

এই রকম বিকৃত ব্যখ্যা আরো অনেক আয়াতের দেয়া হয়েছে। যেগুলো লিখে কয়েক খন্ডেও শেষ করা যাবে না।

পরিশেষে বলব - যে ২৮ টি সূরার ব্যখ্যার কোন হাদীসই পাওয়া যায় না , সে সম্পর্কে কি বলবেন , হাদীস কোরানের ব্যাখ্যা , এই মতবাদের সমর্থকরা? এই সূরাগুলো হলো 23, 27, 29, 35, 51, 57, 58, 64, 67, 69, 70, 73, 76, 81, 82, 86, 88, 89, 90, 94, 100, 101, 103, 104, 105, 106, 107, এবং 109। বুখারী বলেছেন , এই সূরাগুলোর ব্যাখ্যায় কোন হাদীস নাই।

হাদীস ও সুন্নাহ। (১০)

দুটি পরস্পর বিরোধী হাদীস - রসূল হাদীস লিখতে নিশেধ করেছেন , রসূল হাদীস লিখতে বলেছেন। দুটৈ সহী। এটা ১০০% বিশ্বাসযোগ্য কারন রসুল একজনকে যখন একটা হাদীস বলেছেন , অন্যজন সেটা শোনেনি। এই দুই বিপরিত কথা বলার মাঝে বিস্তর সময়ের ব্যবধান। সুতরাং দুটো বিপরিত হাদীস বলার মাঝে সময়ের দাবী ও যৌক্তিকতা ছিল। আমার লজিক সেন্স কম আমি বুঝিনি।

এখন এই বুদ্ধিমানেরা কি জবাব দেবেন , যখন দেখি বিদায় হজ্জের মতো গুরুত্বপূর্ন ভাষনটি যা হাজার হাজার মানুষ একি সময়ে শুনেছিল , সেই ভাষনকে কোট করে ২টি নয় ৩টি পরস্পর বিরোধী সহী হাদীস পাওয়া যায়!!

১) আমি তোমাদের জন্য আল্লাহর বই (কোরান) ও আমার পরিবার কে রেখে গেলাম , যদি তোমরা এদুটোকে আকড়ে থাকো , তবে কখনো বিপথগামী হবে না। মুসলিম ৪৪/৪ , নু ২৪০৮/৩৩১৯, ইবনে হাম্বল ৪/৩৬৬, দারিমি ২৩/১।

২) আমি তোমাদের জন্য আল্লাহর বই (কোরান) ও আমার সুন্নাহকে রেখে গেলাম , যদি তোমরা এদুটোকে আকড়ে থাকো , তবে কখনো বিপথগামী হবে না।   মুয়াত্তা ৪৬/৩।

৩) আমি তোমাদের জন্য আল্লাহর বই কে রেখে গেলাম , যদি তোমরা এটাকে আকড়ে থাকো , তবে কখনো বিপথগামী হবে না। মুসলিম ১৫/১৯, নু ১২১৮, ইবনে মাজাহ ২৫/৮৪, আবু দাউদ ১১/৫৬।


দেখুন বিদায় হজ্বের বাণী হাজার হাজার সমবেত মুসলমান শোনার পরেও এর ৩টি ভার্ষান পাওয়া যায়। প্রতিটিই সহী হাদীস। তাহলেই বুঝুন হাদীস বানানো কত সোজা ছিল এবং কেনো লক্ষ লক্ষ হাদীসের ছড়াছড়ি ছিল। এই মিথ্যা হাদীস ব্যবহার করে মুসলমানদের মাঝে যে বিভক্তি এসেছে , তার প্রমান ১ নং হাদীসটি শীয়ারা বিশ্বাস করে শীয়া হয়েছে আর ২ নং হাদীসটি বিশ্বাস করে সুন্নিরা সুন্নি হয়েছে।

Thursday, October 6, 2011

হাদীস ও সুন্নাহ। (৯ )

বুখারী ও তার সমর্থকদের দাবীর যৌক্তিকতা!!


দাবী করা হয় যে , বুখারী ১০০০ শিক্ষকের তত্বাবধানে থেকে ১৬ বছর অক্লান্ত পরিশ্রম করে ৬ লক্ষ হাদীস সংগ্রহ , যাচাই বাছাই ও শ্রেনীভূক্ত করেন , যার ভিতরে ১ লক্ষের ও বেশি হাদীস তার মুখস্ত ছিল। তিনি হাদীস সংগ্রহ , যাচাই বাছাই ও শ্রেনীভূক্ত করার কাজটি অতি সতর্কতার সাথে করেছিলেন। যাতে কোন ভুল হাদিস তার সঙ্কলনে ঢুকে পড়তে না পারে। ফলশ্রুতিতে তিনি ৯৯% হাদীস বাদ দিয়ে মাত্র ৭ হাজারের মতো হাদীসকে সহী আখ্যা দিয়ে তার গ্রন্থে স্থান দিয়েছেন। তার এই অতিরিক্ত সতর্কতার জন্য মুসলিম উম্মাহ ৫ লক্ষ ৯৩হাজার মিথ্যা হাদীসের প্রভাব থেকে রক্ষা পেয়েছে , এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার দাবীদার।

তিনি যে কত সতর্ক ছিলেন এবং কি পরিমান কষ্ট স্বীকার করেছেন তা বলে শেষ করা যাবে না। তিনি নিজে প্রতিটি হাদীসের বর্ননাকারীর বাড়িতে গিয়ে খোজ নিয়েছেন , বর্ননাকারী মদ খেতো কিনা , জীবনে কখনো মিথ্যা কথা বলেছে কিনা , তার চরিত্র কেমন , স্মরনশক্তি কেমন ইত্যাদি ইত্যাদি। এর কোন কিছুতে এতটুকু ব্যাত্যয় পেলেই তিনি সেই হাদীস ছুড়ে ফেলে দিয়েছেন। এই সকল বর্ননাকারী আবার আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। প্রতিটি বর্ননাকারীর বাড়িতে যাওয়া এত সহজ ছিল না। তখনকার দিনে প্রাইভেট প্লেন বা পাজেরো বা road sign দেয়া রাজপথ ছিলনা যে নিমেশেই তিনি পৌছে যাবেন। ফলে তাকে শত শত মাইল উট বা ঘোড়ার পিঠে করে যেতে হয়েছে। সঙ্গে নিতে হয়েছে রসদ , রাস্তার গাইড , চোর দস্যু মোকাবেলার জন্য পাইক বরকন্দাজ আরো কত কি। হয়তো বা দেখা গেছে একজনের বাড়িতে যেয়ে ফিরে আসতেই বছর শেষ।

বুখারী হয়তো করিৎকর্মা লোক ছিলেন , তার এতো সময় নাও লাগতে পারে। ধরে নিলাম প্রতিটি হাদীস সংগ্রহ , যাচাই বাছাই ও মুখস্ত করতে তার ১ ঘন্টা সময় লেগেছে। এই হিসাবে দিনে ২৪ ঘন্টা ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে তিনি এক নাগাড়ে কাজ করলেও ৬৮ বছর লাগার কথা। তারপরে ও না হয় প্রতিটি সহী হাদীস (৭০০০) লিপিবদ্ধ করার পরে তার ওজু করে ২ রাকাত করে নফল নামাজ পড়ার কথা বাদ ই দিলাম। তার আয়ুষ্কালই ছিল ৬২ বছর।

হাদীস ও সুন্নাহ (৮ )



ছবিটা একটু ভালো করে দেখুন। সহী সিত্তাহ বা যে ছয়টি হাদীস গ্রন্থ আছে , এদের সঙ্কলক কারো বাড়ি সৌদি আরব বা আরব দেশে না এবং এদের কারো মাতৃভাষা আরবি ও না। এরা সকলেই ফার্সি ভাষী ইরানি বংশোদ্ভূত।



কারো কি খটকা লাগে না আরব বা আরবি ভাষীরা কেনো হাদীসের সঙ্কলন করে নি? ইরানে কেনো হাদীসের এই সব বড় বড় আলেমদের আগমন? হাজার বছর আগে যখন উট ও ঘোড়া ই ছিল যানবাহনের একমাত্র উপায় , তখন তারা শত শত মাইল পাড়ি দিয়ে কিভাবে হাদীস জোগাড় করেছেন ও সত্যাসত্য পরীক্ষা করেছেন? আমার তো খটকা লাগে। চিন্তা করে কুল কিনারা পাই না। কেউ কি আমাকে সাহায্য করবেন।